স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর উপজেলায় বুধবার ২জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনোম রিপোর্টে কেশবপুরের ২ জন পজিটিভ রয়েছেন। তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্যকর্মী ও বায়শা গ্রামের একজন রয়েছেন। আক্রান্তদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের বাসা ও বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে।





