খুলনা ব্যুরো॥ খুলনার তেরখাদায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে প্রতিবন্ধী ছোট ভাই নিহত হয়েছেন। গতপরশু মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, মঙ্গলবার ইফতার শুরুর সময় তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামে শারীরিক প্রতিবন্ধী ইতুদুল শেখকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করে বড় ভাই জামিল শেখ। স্থানীয়রা ইতুদুলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক পরীার পর মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। বড় ভাই জামিল পালিয়ে আছে। তাকে এখনও ধরা যায়নি।





