কর্মহীনদের মাঝে খাজুরা মানব কল্যাণ সংগঠনের খাবার বিতরণ

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বৃহত্তর খাজুরা মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায়, কর্মহীন ও দুঃস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাবার বিতরণ অব্যাহত রয়েছে। বুধবার সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার ও সম্পাদক সঞ্জিত কুন্ডুর তত্বাবধানে তৃতীয় ধাপে সদরের লেবুতলা, কোদালিয়া এবং বাঘারপাড়ার খাজুরা ও ভদ্রডাঙ্গা গ্রামে ১৮০ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা ওই সকল পরিবারের দুয়ারে গিয়ে খাবার পৌঁছে দেন। খাদ্য সামগ্রীর তালিকায় ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি মিষ্টি কুমড়া ও ২ কেজি কাঁচা কলা। এর আগে সামাজিক এ সংগঠনটি ২৩৫ পরিবারের মাঝে খাবার বিতরণ করে। সংগঠনের সদস্য লোকমান হোসেন, আলমগীর কবির, সুব্রত কুন্ডু, পিয়াস হোসেন, পারভেজ খানসহ অন্যান্যরা ধারাবাহিক এ কর্মসূচি অব্যাহত রাখতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

ভাগ