চৌগাছায় বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় বিএনপির উদ্যোগে ১৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা বিএনপির বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের ৯টি ওয়ার্ডের এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ৫ কেজি চাউল,২ কেজি আলু, ১ কেজি চিড়া,১ লিটার তেল,১ টি সাবান বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও যশোর জেলা বিএনপির তত্বাবধানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, যুগ্ন আহবায়ক আব্দুল হালিম চঞ্চল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সভাপতি সাবেক ভিপি শফিকুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম, পৌর বিএনপির নেতা সামসুল ইসলাম, রবিউল ইসলাম, আজিজুর রহমান আজগার,প্রভাষক মোফাজ্জেল হোসেন, সাহেব আলী, মনিরুল ইসলাম মৃধা, শহিদুল ইসলাম ও গোলাম মোস্তফা। যশোর জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান মনির, যুবদল নেতা কামরুল ইসলাম, সামাউল ইসলাম, কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুজ্জামান সাইফার, সহ সাধারণ স›পাদক মাসুম বিলাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ স›পাদক আরিফুল ইসলাম ওয়াসিম,ছাত্রদল নেতা মাজেদুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা মেহদি হাসান শয়ন ও আব্দুল হাকিম প্রমুখ।

ভাগ