যশোরে আত্মসমর্পণকারী ২ চরমপন্থিকে এক লাখ টাকার অনুদানের চেক প্রদান

স্টাফ রিপোর্টার ॥ পাবনায় আত্মসমর্পণকারী যশোরের দুই চরমপন্থি মান্দার বিশ্বাস ও রাধাকান্ত ফকিরকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। বুধবার দুপুরে যশোর সার্কিট হাউজে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাদের হাতে অনুদানের চেক তুলে দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। জেলা পুলিশ প্রশাসন আয়োজিত অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মান্দার বিশ্বাস অভয়নগর উপজেলার কালিশাকুল গ্রামের মৃত পুলিন বিশ্বাসের ছেলে এবং রাধাকান্ত ফকির একই গ্রামের নরেন্দ্ররাথ ফকিরের ছেলে। তারা দুজনে নিষিদ্ধ চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় শহীদ অ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে মান্দার বিশ্বাস ও রাধাকান্ত ফকিরসহ বিভিন্ন চরমপন্থী দলের ৩০৪ জন সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করেন। ওই সময় সরকারের পক্ষ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা চরমপন্থিদের সার্বিক সহযোগিতা এবং জীবন মান উন্নয়নের সহযোগিতার প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো।

ভাগ