ঝিকরগাছায় বিষপানে গৃহবধু আত্মহত্যা

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে পৃথক ঘটনায় বিষপান করে পিয়া বিশ্বাস (১৯) নামের এক গৃহবধু নিহত হয়েছে। সে উপজেলার গদখারী ইউপির বোধখানা গ্রামের বিকাশ বিশ্বাসের স্ত্রী। স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে বুধবার সকালে গৃহবধু পিয়া বিশ্বাস শশুরবাড়িতে বিষপান করে। পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যু ঘোষনা করে। এছাড়া একই দিন সকালে পারিবারিক কলহের জেরে উপজেলার মাগুরা ইউনিয়নের অমৃতবাজার গ্রামে সুমন হোসেনের স্ত্রী শারমিন খাতুন (২২) ও মিজানুর রহমানের পুত্র মুন্না হোসেন (১৭) পৃথক ঘটনায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে শারমিন ও মুন্না ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানাগেছে।

ভাগ