দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে করোনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে- মঞ্জু

খুলনা ব্যুরো ॥ লকডাউনে মধ্যবিত্ত ও নি¤œবিত্ত অনেকেই কাজকর্ম হারিয়ে অসহায় জীবন-যাপন করছেন। এই ধরনের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হবে। এটা সবার মানকিব দায়িত্ব। করোনা একটি অভিন্ন শত্রু। দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে অভিন্ন শত্রু করোনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে। দেশের এই দুর্যোগময় মুহূর্তে সকলে যার যে অবস্থান, সেখান থেকে সাহায্যের জন্য কাজ করছেন। আমাদের সমাজের ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন শ্রমিক দলের নেতারা। সোমবার দুপুরে বিএনপির মানবিক সাহায্যের কর্মসূচির অংশ হিসেবে সদর থানা শ্রমিক দলের উদ্যোগে গোলকমনি শিশু পার্কে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন মুজিবর রহমান, ইউসুফ হারুন মজনু, শরিফুল ইসলাম বাবু, আবু বক্কার, শফিকুল ইসলাম শফি, শামীম খান, আল মামুন রাজা, আবুল হোসেন, দুলাল, আজগর, ইসলাম খলিফা, আবু তালেব মোল্লা, রিপন, গাউস, কবির প্রমুখ।

ভাগ