মাগুরা সংবাদদাতা॥ কোভিড ১৯ (করোনা) যোদ্ধা নামে একটি ফেসবুক গ্র“পের প থেকে মাগুরায় কর্মহীন মানুষকে এক টাকার বিনিময়ে ইফতার প্রদান কর্মসূচি শুরু হয়েছে। মাগুরা শহরের সরকারি হোসনে শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে একশ’ জনের হাতে এই ইফতার তুলে দেওয়া হয়। ইফতারে মুরগীর মাংসসহ খিচুড়ি, খেজুর ও শশা দেওয়া হয়েছে ।এই গ্র“পের অন্যতম সমন্বয়ক আসিফ হাসান শাকিল বলেন, ‘দিনমজুর লোকের কথা ভেবেই আমাদের এই আয়োজন। আগামীতেও রোজার প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে আমাদের এই কার্যক্রমে অব্যাহত থাকবে।’ সমন্বয়কদের মধ্যে তারিক আব্দুল্লাহ, মীর মেহেদী হাসান রুবেল, হ্যাপি খান, নাজির আহম্মেদ, রাজিব শিকদার, কাজী আশিক রহমান শশী, তামান্না ফেরদৌস, কাজী ফারজানা রহমান ও আসিফ রেজা নয়ন উপস্থিত ছিলেন।





