ঝিনাইদহে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহে ত্রাণের দাবিতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিােভ করেছে ঝিনুকমালা আবাসন প্রকল্পের বাসিন্দারা। তাদের দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম তাদের কোন খোঁজ রাখেন না। এ ঘটনায় মঙ্গলবার সকালে ঝিনাইদহ উপজেলা নির্বাহী অফিসারের কাছে যান বিােভকারীরা। নির্বাহী অফিসারের বক্তব্যে তারা সন্তুষ্ট হতে না পেরে সেখান থেকে ফিরে শহরের পায়রা চত্বর ও পরে ঝিনুকমালা আবাসন প্রকল্পের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মসহাসড়ক অবরোধ করে বিােভ করের। প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখার পর খবর পেয়ে জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. বদরুদ্দোজা শুভ বলেন, পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আমি শুনেছি। আমরা সমন্বয় করে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছি। তাদের অভিযোগের প্রেেিত ব্যবস্থা নেওয়া হবে। পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম বলেন, আমি তাদের তালিকা সংগ্রহ করেছি। কয়েকদিনের মধ্যেই ত্রাণ সামগ্রী দেওয়া হবে। এর মাঝেই একটি মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে তাদের দাঁড় করিয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, ঝিনাইদহে ত্রাণসামগ্রীর কোন ঘাটতি নেই। প্রতিদিন নিম্ন আয়ের লোকজনের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার ত্রাণের দাবিতে পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে ঝিনুকমালা আবাসন প্রকল্পের বাসিন্দারা সড়ক অবরোধ করে বিােভ করার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে উপস্থিত আবাসন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে তাৎণিক ভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ভাগ