স্টাফ রিপোর্টার॥ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নর্দেশে ও দলের খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতায় যশোর জেলা যুবদলের উদ্যোগে অস্বচ্ছল নেতা-কর্মী ও অসহায় সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে যশোর শহরের ৫ নং ওয়ার্ড কারবালা এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, যুবদল নেতা হাসানুর রহমান মাসুম. আনোয়ার পারভেজ, বিপুল খান, মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আল-রশিদ ড্যানি, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন লিটন।





