ঝিকরগাছায় সাবেক ছাত্রনেতা সাগরের খাদ্য সামগ্রী বিতরণ

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ চলমান করোনা পরিস্থিতিতে ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান সাগর নিজ এলাকায় দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। মঙ্গলবার সকালে আশিংড়ী গ্রামস্থ্য তার নিজ বাসভবন থেকে সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রেখে কর্মহীন, দুস্থ অসহায় পরিবারের মাঝে চাল, আটা, আলু, পিয়াজ, মরিচ, সাবান, মিষ্টি কুমড়া, লাউসহ বিভিন্ন সবজি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হবিবর রহমান হবি, বিএনপি নেতা মুক্তার আলী, যুবদল নেতা আব্দুল হামিদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম প্রমূখ।

ভাগ