শার্শা(যশোর)সংবাদদাতা॥ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি কেন্দ্রী খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় যশোরের শার্শা উপজেলায় করোনাভাইরাসে গৃহবন্দী কর্মহীন অসহায় মানুষের জন্য তৃতীয় দিনের মত খাদ্য সামগ্রী বিতরন করলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তিনি শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকায় অসহায় মানুষের জন্য চাল, ডাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরনের অংশ হিসেবে তৃতীয় দিনে মঙ্গলবার শার্শা উপজেলার ডিহি, লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়ন বিএনপি নেতাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
খাদ্যসামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদল নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সাধারন সম্পাদক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, মনিরুল ইসলাম মনি, বিএনপি নেতা আব্দুর রউফ মন্টু, হাফিজুর রহমান, মাকসুদুর রহমান রিন্টু, আক্তারুজ্জামান আক্তার, আবুল কাশেম, ওলিয়ার রহমান, আব্দুল জব্বার সরদার, তোফাজ্জেল হোসেন লিটন, আব্দুস সালাম, মাওঃ শামছুর রহমান, কামাল হোসেন মেম্বর, আজিজুর রহমান খোকন, মোঃ সবুর হোসেন, মোহাম্মদ আলী রাজা, সবুজ হোসেন, আব্দুর জোবায়ের শাওন, আরিফ আহম্মেদ সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও বিএনপির খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের দিক-নির্দেশনায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার দুস্থ ও অসহায় কর্মহীন মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং করোনায় ভয় না পেয়ে সকলকে ঘরে থাকার আহবান জানান।





