নড়াইল অফিস ॥ বেসরকারী সংস্থা ব্যুরো বাংলাদেশ নড়াইল শাখার উদ্যোগে দরিদ্র অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সরকারি বালক বিদ্যালয়ের মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শেখ ইমরান, নড়াইল সমাজ সেবা অফিসের উপ-পরিচালক রতন কুমার হালদার, ব্যুরো বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, নড়াইলের সিনিয়র ব্রাঞ্চ অফিসার শেখ বুন আমিন, প্রকাশ ক্রান্তি ঘোষ । ব্যুরো বাংলাদেশ নড়াইল এর সিনিয়র ব্রাঞ্চ অফিসার শেখ বুন আমিন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা বাংলাদেশে ব্যুরো বাংলাদেশ ৫০ হাজার অসহায় লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে। নড়াইলে ২শ’ জন দরিদ্র অসহায়দের প্রত্যেককে ১০ কেজি করে চাউল,আলু ৫ কেজি,ডাল ২ কেজি,তেল ১ কেজি, ৩পিচ সাবান,মাস্ক ও ব্লিসিং পাউডার বিতরন করা হয়েছে।





