যশোরে যুবককে গুলি করে হত্যার হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শংকরপুর এলাকায় রাজা (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যার হুমকির অভিযোগ করা হচ্ছে। এ ঘটনায় গত সোমবার রাতে ওই যুবকের মা খাদিজা বেগম কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শংকরপুর জমাদ্দারপাড়ার বাসিন্দা আলাউদ্দিনের স্ত্রী খাদিজা বেগমের অভিযোগ, তারা বাড়ি নির্মাণ করছেন। এ জন্য ৪/৫ দিন ধরে একই এলাকার আকবর হোসেনের ছেলে সাব্বিরসহ সহযোগীরা তার স্বামীর কাছে টাকা দাবি করে আসছিলো। কিন্তু তার স্বামী টাকা দিতে অপরাগতা প্রকাশ তারা ছেলে রাজাকে হত্যা করার হুমকি দেয়। গত সোমবার রাত ৭টার দিকে তার ছেলে রাজা শংকরপুর বাসটার্মিনাল এলাকায় গেলে সাব্বিরসহ সহযোগীরা তার উপর চড়াও হয় এবং টাকা দাবি করে। এ সময় রাজা কোন প্রকার নিজেকে রক্ষা প্রাণ ভয়ে দৌড় দিলে তারা তাকে গুলি করে হত্যার হুমকি দেয়।

ভাগ