বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনসপেক্টর শাহিনসহ দুজন ক্লোজড

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর শাহিনুর রহসান শাহিন এবং একজন কনস্টেবলকে মঙ্গলবার কোজ করা হয়েছে। ঝিকরগাছা থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনসপেক্টর শাহিনুর রহমান এবং কনস্টেকবল মানবেন্দ্রকে কোজের আদেশ দেন কর্তৃপক্ষ। এই আদেশের প্রেক্ষিতে তাদেরকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তবে কী কারণে তাদেরকে কোজ করা হয়েছে তা বলতে পারনেনি ওই কর্মকর্তা। যোগাযোগ করা হলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম জানান, দুজন পুলিশ সদস্য কোজ হওয়ায় ঘটনা তার জানা নেই। তবে তিনি এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদারের সাথে কথা বলার জন্য পরামর্শ দেন। কিন্তু কয়েকদফা মোবাইল ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। অপরদিকে ঝিকরগাছা থানা পুলিশের ওসির কাছে কয়েক দফা মোবাইল ফোন করা হলে তিনিও রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

ভাগ