রেলস্টেশনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক আহত

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলস্টেশনে গত রোববার সন্ধ্যায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কাকন নামে এক যুবক গুরুতর জখম হয়েছে। সে চাঁচড়া রায়পাড়ার কলি আহমেদের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে কাকন রেলস্টেশনের ওভারব্রিজের ওপর বসেছিলো। এ সময় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী সেখানে গেলে পূর্ব শত্রুতার জের ধরে তাদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় কাকনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই সন্ত্রাসীরা পালিয়ে চলে যায়। পরে কাকনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভাগ