স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার মোমিননগর নওদাগায় গত রোববার অভিযান চালিয়ে সাড়ে ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিপ্লব খান (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। সে একই এলাকার আব্দুল কুদ্দুস খানের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহেল পারভেজের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মোমিননগর নওদাগায় বিপ্লব খানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪৬৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।





