শরণখোলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

শরণখোলা সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসের পক্ষ থেকে করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার সংলগ্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে সেনা সদস্যরা এ খাদ্য সহায়তা বিতরণ করেন। খাদ্য সহায়তা প্রদানকারী দলের নেতৃত্ব দেন ক্যাপ্টেইন আরাফাত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসলাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন।

ভাগ