ঝিকরগাছায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ যশোররে ঝিকরগাছায় জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাট্রিজ লিমিটেড এর নিজস্ব অর্থায়নে ও রজনীগন্ধা কোল্ড ষ্টোরেজ লিমিটেড এর সহযোগিতায় চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন মটর শ্রমিক, রিক্সা-ভ্যান চালক, রাজমিস্ত্রী ও হেলপার, সেলুন দোকানী, চা দোকানী, হোটেল কর্মচারী, ফুলচাষি ও ফুল ব্যবসায়ীসহ অসহায়, দিন মুজুর ও ভ্যান চালকসহ নি¤œ আয়ের প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রেখে গতকাল পর্যন্ত গদখালী রজনীগন্ধা কোল্ড ষ্টোরেজ লিমিটেড চত্তরে জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাট্রিজ লিমিটেড ও রজনীগন্ধা কোল্ড ষ্টোরেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ গোলাম মুস্তাফার পক্ষে প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন, ২ কেজি পিয়াজ ও একটি সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন রজনীগন্ধা কোল্ড ষ্টোরেজ লিমিটেড এর ব্যবস্থাপক কাজী সাজেদুর রহমান শামীম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্লাউয়ার সোসাইটির সভাপতি মোঃ আব্দুর রহিম, গদখালী ফুল ব্যবসায়ী সমিতির নেতা তরিকুল ইসলাম, রজনী গন্ধা কোল্ড স্টোরেজ এর হিসাবরক্ষক রাজু আহম্মেদ, সুপারভাইজার মুকুল হোসেন প্রমূখ। যতদিন এই দূর্যোগ থাকবে ততদিন জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাট্রিজ লিমিটেড ও রজনীগন্ধা কোল্ড ষ্টোরেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ গোলাম মুস্তাফা কর্মহীন মানুষের জন্য এসব সহযোগীতা অব্যহত থাকবে বলে জানাগেছে। ইতিমধ্যে আলহাজ্ব গোলাম মুস্তাফার পক্ষে উপজেলা প্রশাসনসহ সরকারী বিভিন্ন ত্রান তহবিলে আর্থিক সহযোগিতা করা হয়েছে। এছাড়া উক্ত দুই প্রতিষ্ঠানের পক্ষথেকে সারাবছর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানাতেও আর্থিক (নগদ অর্থ) সহযোগিতা করা হয়ে থাকে বলেও জানাগেছে।

ভাগ