এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ১শ ৫০ টি পরিবারকে পুষ্টিযুক্তখাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন পরিবারে এই খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিমুখ পরিবারে এ খাদ্য সামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ সিরাজ মেডিকেল অফিসার উত্তম কুমার।
এ সময় অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়েজ বিন সাদ, ডা. হাদিউর রহমান, ডা. তৌহিদুল ইসলাম, ডা. সানজিদা, ডা. আনজুম, চৌগাছা প্রেসকাবের সাধারন সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, স্বাস্থ্যকর্মী আলম হোসেন, নান্নু মিয়া, কারিমুল ইসলাম, রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক খালেদুর রহমান টিটো প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, প্রতিবছর নানা আয়োজনে পুষ্টি সপ্তাহ পালন করা হয়। এ বছর কোভিড-১৯ এর কারণে একটু ভিন্নভাবে পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে। পুষ্টি সপ্তাহের অর্থায়নে হসপিটালের ২৪ জন স্বেচ্ছাসেবকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শ ৫০ জনকে চাল, ডাল, সয়াবিন তেল, পিয়াজ, লবণ ও সাবান প্রদান করা হয়।





