পুষ্টি সপ্তাহ উপলক্ষে যশোরে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ পুষ্টি সপ্তাহ উপলক্ষে যশোর সিভিল সার্জন অফিস গতকাল দুপুরে ৪০টি হতদরিদ্র পরিবারের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাদ্য বিতরণ করেছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন তার কার্যালয়ের সামনে এ খাদ্য বিতরণ করেন।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, গত ২৩ এপ্রিল হতে ২৯ এপ্রিল পর্যন্ত পুষ্টি সপ্তাহ। এবারের প্রতিপাদ্য বিষয় ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবতে হয়’। এর আলোকে স্বাস্থ্য বিভাগ থেকে প্রদান করা হচ্ছে পুষ্টিসমৃদ্ধ খাদ্য। গতকাল একেকজনকে ১৯ কেজির একটি করে প্যাকেট দেয়া হয়। এ প্যাকেটের মধ্যে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি করে আয়োডিনযুক্ত লবণ দেয়া হয়েছে। এর আগে শিশু পরিবারে ৯৮ জনের মাছে, মাংস, ডিম, ডালসহ খাবার বিতরণ, অনলাইনে শিশুদের নিয়ে রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রকার খাবার বিতরণ করা হয়।

ভাগ