ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে জুট মিল বন্ধ রয়েছে। বেতন মজুরি না পাওয়ায় শ্রমিক পরিবারের মাঝে চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। শ্রমিকদের সহায়তায় আলীম জুট মিলের ১৫শ শ্রমিককে রবিবার খাদ্যসামগ্রী দেন খুলনা জেলা প্রশাসক (ডিসি) মো. হেলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা, খুলনা শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মিজানুর রহমান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বেগ লিয়াকত আলী,খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম প্রমুখ। মিলের ১ হাজার ৫শ শ্রমিককে ৭ কেজি করে চাল ও সবজির প্যাকেট বিতরণ করা হয়।




