চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়–লগাছী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী চাকুলিয়া গ্রামের মাঠে বজ্রঘাতে নান্নু মিয়া (২০) নামে এক কৃষক মারা গেছেন। রবিবার দুপুর দেড়টার দিকে মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাত ঘটলে তিনি মারা যান। নিহত নান্নু মিয়া চাকুলিয়া গ্রামের আনারুলের ছেলে। কুড়–লগাছী ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু জানান, নান্নু মিয়া গ্রামের গাছান মাঠে কৃষি কাজ করছিলেন। এ সময় দুপুরে মুষলধারায় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান।





