চৌগাছায় চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ২

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারসহ দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও প্রথম করোনা শনাক্ত নারীর স্বামী। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার পাঠানো নমুনাগুলোর মধ্যে নতুন করে উপজেলায় প্রথম শনাক্ত নারীর স্বামী করোনা পজেটিভ হয়েছেন। এ ছাড়া প্রথম দিনে শনাক্ত কিশোরকে চিকিৎসা দেওয়া হাসপাতালের একজন মেডিকেল অফিসার করোনা আক্রান্ত হয়েছেন। তিনি জানান, প্রথম শনাক্ত ওই নারীর বাড়ি লকডাউন করা হয় এবং তাদের আলাদা থাকতে বলা হলেও তারা সেটা মানেননি। এ নিয়ে চৌগাছায় ৫ করোনা রোগী শনাক্ত হলো। এর আগে ২২ এপ্রিল চৌগাছায় প্রথম এক নারী ও এক কিশোর করোনা শনাক্ত হয়, ২৫ এপ্রিল শনাক্ত হয় এক গর্ভবতী নারী।

ভাগ