চৌগাছায় উপজেলা চেয়ারম্যানের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমানের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলার পাশাপোল ইউনিয়নের খলসী বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গ্রামের কর্মহীন ২ শ পরিবারের মধ্যে চাল ১০ কেজি, আলু ২ কেজি ও ডাল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, উপজেলা যুবলীগ নেতা প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক খালেদুর রহমান টিটো প্রমুখ।

ভাগ