শার্শায় করোনা শনাক্ত আরও দুই স্বাস্থ্যকর্মী

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় নতুন করে আরও ২জন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৭ জন করোনা রোগী শনাক্ত হলো। এ ঘটনায় শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রবিবার নতুন করে আক্রান্ত শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী মো. হাসানুজ্জামান ও ইপিআই টেকনিশিয়ান মাহাবুবুর রহমান। আক্রান্ত স্বাস্থ্যকর্মী হাসানুজ্জামান বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ও ইপিআই টেকনিশিয়ান সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত স্বাস্থ্যকর্মী হাসানুজ্জামান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে সহকারী মেডিকেল অফিসার ইনচার্জ হিসেবে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের করোনা শনাক্তের কাজে নিয়োজিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, ২৫ এপ্রিল রাত্রে তাদের নমুনা পরীায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে কোভিড-১৯ পজেটিভ আসে। স্বাস্থ্যকর্মীরা এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

ভাগ