করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে নবান্ন সমাজ কল্যাণ সংস্থা। শনিবার সংস্থার সদস্যরা যশোর শহরের গরীব মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এম কে রোডের পৌর বিতানস্থ সংস্থার কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, সংস্থার সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ লিটন, কোষাধ্যক্ষ চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, সাংবাদিক মিরাজুল কবীর টিটো, আশরাফুল আলম সেলিম, মোর্তুজা আলী, কাজী শাহেদুচ্ছালাম, আবু জাফর মুকুল প্রমুখ। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও সাবান। বিজ্ঞপ্তি




