কুষ্টিয়ায় চিকিৎসকসহ করোনা পজেটিভ ৪ জনের

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের পিসিআর ল্যাব স্থাপনের পর প্রথমবারের মত আজ চারজনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। কুষ্টিয়ার সিভিল সার্জন এইচএম আনোয়ারুল ইসলাম জানান, আজ রোববার (২৬ এপ্রিল) মোট ৬০টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ মোট চার জনের শরীরে করোনা পজেটিভ আসে। এর আগে এক চিকিৎসকসহ চারজন করোনায় সংক্রমিত হন। এ নিয়ে কুষ্টিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো আটজনে। এর মধ্যে গত এক সপ্তাহে ঢাকা থেকে করোনা পজেটিভ নিয়ে তিনজন কুষ্টিয়ায় আসেন। তাদের দু’জনকে কুষ্টিয়ার হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। একজনকে শনিবার রাজধানীতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

ভাগ