সাতক্ষীরায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরা জেলায় এক মেডিকেল টেকনেশিয়ান নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জেলায় প্রথম কোভিড-১৯ রোগী। প্রশাসনের পক্ষ থেকে ওই টেকনেশিয়ানের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে এবং বাড়ির গেটে লাল পতাকা টাঙানো হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, একই বাড়িতে বসবাসকারী তার বাবা, মা, স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, আক্রান্ত টেকনেশিয়ান যশোর জেলার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি প্রতিদিন সাতক্ষীরার নিজ বাড়ি থেকে কর্মস্থলে গিয়ে অফিস করতেন। তার নমুনা নিয়ে যশোরের পিসিআর ল্যাবে পরীক্ষা করান। আজ রোববার (২৬ এপ্রিল) সকালে তার রিপোর্টে করোনা পজেটিভ আসে বলে জানান সাতক্ষীরার জেলা সিভিল সার্জনের কার্যালয়।

ভাগ