মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় বসতভিটা দখলের চেষ্টায় একটি পরিব রের সদস্যদের মারধর করেছে সন্ত্রাসীরা। উপজেলার চিলা ইউনিয়নের গোলেরডাঙ্গা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় সন্তান সম্ভবা এক গৃহবধূ ও শিশুসহ ৭জন জখম হয়েছেন। তাদের এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ও প্রত্যাদর্শীরা জানান, চিলা ইউনিয়নের গোলেরডাঙ্গা গ্রামের অসহায় একটি পরিবারের বসতভিটার ওপর কুনজর পড়ে পার্শ্ববর্তী বাঁশতলা গ্রামের প্রভাবশালী আব্দুস সালামের। তিনি দীর্ঘদিন ওই জমি দখলের জন্য ষড়যন্ত্র করে আসছিলেন। শুক্রবার দুপুরে অনিল বালা ও তার পরিবারের লোকজন বসতবাড়ির সীমানা ঘিরতে যায়। এ সময় প্রভাবশালী আব্দুস সালামসহ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে অসহায় অনিল বালার পরিবারের ওপর হামলা চালায়। এতে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমিতা বালা, অনিল বালা, মায়া বালা, সরলা গোলদার, শিশু পুটু গোলদার ও শংকর গোলদারসহ ৭জন গুরুতর আহত হয়েছেন। এ সময় চিৎকারে এলাকবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমিতা বালা ও অনিল বালার অবস্থা গুরুতর বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। হামলার ঘটনার পর পরই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মোংলা থানা পুলিশ। গৃহবধূর স্বামী ধনপতি বালা বাদী হয়ে বাঁশতলা এলাকার প্রভাবশালী আব্দুস সালামসহ ১১জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে এখনও অভিযুক্ত কেউ আটক হয়নি। এ ব্যাপারে মোংলা থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গির হোসেন শনিবার দুপুরে মোবাইল ফোনে জানান, হামলার শিকার পরিবারের প থেকে মামলা রুজুর প্রস্তুতি চলছে। সন্ত্রাসী হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় এ কর্মকর্তা।




