শার্শা (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজনের মেজোভাই মোমিনুর রহমান ময়না ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মফিজুর রহমান সজন জানান, গত শুক্রবার রাতে পেটে ও বুকে ব্যথা অনুভব করেন তার ভাই ময়না। এরপর রাতে সেহরী খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। গতকাল ভোরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সকালে মারা যান তিনি। এদিন বাদ জোহর কাগজপুকুর নিজ গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় আলহাজ মফিজুর রহমান সজন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুবদলের কেন্দ্রীয় নেতা আলহাজ নুরুজ্জামান লিটন, নাসির উদ্দিন, এনামুল হকসহ অনেকে অংশ নেন। এর আগে শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু ও সাধারণ সম্পাদক আবুল হাসান জহির মরহুমকে দেখতে তার বাড়িতে যান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।




