খুলনা মেডিক্যালে করোনার উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

খুলনা সংবাদদাতা॥ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়ছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুমেক সূত্র জানায়, শুক্রবার শিশুটিকে ভর্তি করা হয়। পরে শ্বাসকষ্ট বাড়লে করোনা আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। শিশুটির গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (মেডিসিন) ও করোনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, শুক্রবার করোনা উপসর্গ নিয়ে শিশুটিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া, তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ।

ভাগ