দেনা পরিশোধে ব্যর্থ দম্পতি মেটালেন জীবনের সাধ

স্ট্াফ রিপোর্টার॥ দেনা পরিশোধ করতে না পেরে যশোরের কেশবপুরে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী দুজন একসঙ্গে আত্মহত্যা করেছেন। তারা হলেন- কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসেনা গ্রামের শামিম হোসেন (৩০) ও তার স্ত্রী রেনুকা বেগম (২৫)। শুক্রবার (২৪ এপ্রিল) নিহতদের স্বজনরা জানিয়েছেন, সংসারে দেনা হওয়ার কারণে শামিম মানসিকভাবে ভেঙে পড়েন। তাই সকালে সে গামছা দিয়ে আর রেনুকা তার ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম জানান, অভাবের তাড়নায় আত্মহত্যা করেনি। তবে তার দায়দেনার পরিমাণ অনেক। শামিম পল্লী বিদ্যুতের ফোরম্যান হিসেবে কাজ করতেন। লেবার আনার েেত্র তিনি এই দায়দেনায় জড়িয়ে পড়েন। আজ সকালে তার পাঁচ বছরের শিশুটি পাশেই নানাবাড়িতে চলে যায়। সকালে ওই বাড়িতে রান্নাও হয়েছে। কিন্তু তারা খাওয়া-দাওয়া করেনি। ধারণা করা হচ্ছে, দায়দেনার কারণেই স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন। কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন বলেন, ‘ঋণ ও দায়দেনার কারণে হতাশাগ্রস্ত হয়ে তারা আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ময়নাতদন্তের জন্যে মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।’

ভাগ