কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ গতকাল শুক্্রবার যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড় সতীঘাটা (কামালপুর) গ্রামের ইউপি সদস্য রাশেদ হোসেনের উদ্দোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা ও পবিত্র রমজানে চিকিৎসা সেবা নিশ্চিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে অনুষ্ঠিত সভায় ইউপি সদস্য রাশেদ হোসেনের সভাপত্বিতে উপস্থিত ছিলেন,রামনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ জামেলা খাতুন,পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মর্জিনা খাতুন,সিএইচসিপি অনুপ রায়,পল্লী চিকিৎসক শিশির রায়, আফজাল হোসেন , নাঈম আল মামুন, ইউসুফ আলী, ইকবাল হোসেন, সাংবাদিক রমজান আলী, এম ওয়াজেদ আলী, নাসির উদ্দিন নয়ন প্রমুখ। সভায় ইউপি সদস্যের নিজ অর্থায়নে গ্রামবাসীকে দ্রুত চিকিৎসাসেবা, নিশ্চিত করতে চিকিৎকদের পিপি ও অসহায় রোগীদের ফ্রি ওষধ বিতরণের সিদ্ধান্ত হয়। শেষে সিএইচসিপি অনুপ রায়কে প্রধান করে ১২ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়।




