কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা॥ কচুয়ায় বৈরি আবহাওয়ায় বিদ্যুৎ সেবা দিতে কাজ করছেন বাগেরহাট পল্লীবিদ্যুতের দুর্যোগে আলোর গেরিলা কচুয়া ইউনিট। বৃহস্পতিবার বিকালে ঝড়োহাওয়া,বজ্রপাত,মুষলধরে বৃস্টির কারনে কচুয়া উপজেলার বিদ্যুৎ সরবরাহ ব্যহত হয়। পরে বাগেরহাট পল্লীবিদ্যুতের এজিএম ও কচুয়া ইউনিট প্রধান মো.নাজমুল হাসানের নেতৃত্বে ৪টিম দ্রুততার সাথে ৬৫০ কি.মি সঞ্চালন লাইনের কাজ করে ৩ ঘন্টার মধ্যে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেন। বাগেরহাট পল্লীবিদ্যুতের এজিএম ও কচুয়া ইউনিট প্রধান মো.নাজমুল হাসানে বলেন,এই দুর্যোগে ঘরে থাকা মানুষের প্রয়োজন বিবেচনায় সহকারী জুনিয়র টেকনিশিয়ান সুশান্ত চক্রবর্তী, এলটি মো.সিদ্দিকুর রহমান সহ দুর্যোগে আলোর গেরিলাদের সহায়তায় দ্রুত কাজ করতে সক্ষম হয়েছি। সকল দুর্যোগে আমরা সেবা দিতে প্রস্তুত রয়েছি। এ সেবা অব্যাহত থাকবে। কচুয়া প্রেসকাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল আশা প্রকাশ করে বলেন, দুর্যোগে আলোর গেরিলাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি মনেকরি।




