চৌগাছায় বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় বিএনপির উদ্যোগে কর্মবিমুখ ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে স্বরুপদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিঘড়ী দাখিল মাদরাসা মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, দেড় আলু, ৫শ মসুর ডাল ও ১টি সাবান দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্দেশে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্বরুপদহ ইউনিয়নে করোনা ভাইরাসের ফলে কর্মবিমুখ দিনমজুর পরিবারে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, যুগ্ন-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ ছালাম, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, স্বরুপদহ ইউনিয়ন বিএনপি নেতা মেম্বর হাবিবুর রহমান, মাইনুদ্দিন, মিলন হোসেন, মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, যুবদল নেতা মঈন আহমেদ, আলম হোসেন, লিটন হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালাউদ্দীন আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, ছাত্রদল নেতা জসিম উদ্দিন, ইমন হাসান রকি, মেহেরান হাসান জিতু সহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভাগ