খুলনায় করোনায় আক্রান্ত ডা. মাসুদকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

খুলনা সংবাদদাতা॥ করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মাসুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ রাত ৯টার পরে শহীদ তিতুমীর নৌবাহিনীর ঘাটি থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় উদ্দেশ্যে নেয়া হয়েছে বলে জানিয়েছে। এর আগে গত শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মাসুদ করোনা সনাক্ত হওয়ার পর তিনি খুলনা ডায়াবেটিস হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন । তবে ডাঃ মাসুদ গত দেড় মাসেরও বেশী সময় খুলনায় অবস্থান করছেন। ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপকের করোনা শনাক্ত হওয়ার পর রোববার আরও দুই চিকিৎসকের করোনা সনাক্ত হয়েছে।

ভাগ