স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিশেষ ত্রাণ কার্ডের তালিকা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার প্রিপারেটরি স্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেছেন, ৫ নম্বর ওয়ার্ডে বিশেষ কার্ডের মাধ্যমে অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হবে। রেশন কার্ডের তালিকাভুক্তরা ্একার্ডের ত্রাণ পাবে না। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক কামরুল আরিফ, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনি, জাহাঙ্গীর আহমেদ সাকিল, সন্তোষ দত্ত, নাসিমা পারভীন জলি, বিশিষ্ট সমাজসেবক এ.জেড এম সালেক, হকি কোচ মাহমুদ রিবন, প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সিদ্ধান্ত হয় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিশেষ কার্ডের মাধ্যমে ১ হাজার ১৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হবে।





