করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জাগরণী চক্র ফাউন্ডেশন অনুদান দিয়েছে। ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারীর ১(এক) দিনের মূল বেতন ১,৫২৫,১৬০ (পনেরো লাখ পচিঁশ হাজার এক শ ষাট টাকা) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। এদিকে, লকডাউনে থাকা অসহায়, দিনমজুর ও কর্মহীন বাগেরহাটের মোল্লার হাট উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন। গত ৫ এপ্রিল উপজেলায় কর্মহীন প্রায় ২০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ৫শ গ্রাম লবণ ও সাবান বিতরণ করে জাগরণী চক্র ফাউন্ডেশন। ইতোমধ্যে যশোরের পতিতা পল্লীর কর্মীদের ৭ দিনের খাবার বাবদ জেলা প্রশাসকের মাধ্যমে জেলা সমাজসেবা কার্যলয়কে ৬০,০০০ ( ষাট হাজার) টাকা এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটকে মাস্ক বিতরণের জন্য ৫,০০০ (পাচ হাজার) টাকা দেওয়া হয়েছে। আগামীতে লকডাউন উঠে গেলে জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্ম এলাকার ৪০টি জেলায় ২০,০০০,০০০ (দুই কোটি টাকা) ত্রাণ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি




