রামপালে ২৪ শ দরিদ্র মানুষকে ত্রাণ দিলেন তালুকদার আব্দুল খালেক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ সাবেক সংসদ সদস্য খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন করোনা বৈশি^ক মহামারিতে রুপ নিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে। বাংলাদেশও এর হাত থেকে রেহাই পাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য্য ও সাহসিকতার সাথে বাংলাদেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করে অর্থনীতির মন্দাভাব কেটে ওঠার চেষ্টা করছেন। করোনার প্রভাবে দেশের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন এসব দরিদ্র মানুষ খাবারের অভাবে যেন না খেয়ে থাকে তার জন্য সরকার বাড়িবাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ-ভারত পাওয়ার প্ল্যান্ট রামপাল ও মোংলা উপজেলার সব ইউনিয়নে কয়েক হাজার কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। তিনি বৃহস্পতিবার রামপাল উপজেলার গৌরম্ভা, উজলকুড়, রাজনগর, বাইনতলা, হুড়কা, রামপাল সদর, বাশতলী ইউনয়নে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ২ হাজার ৪শ দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ প্রমুখ।

ভাগ