শার্শায় যুবককে পিটিয়ে বাড়ি ভাঙচুর করেছে মাদক ব্যবসায়ী

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় মাদক ব্যবসায়ী এক প্রতিবাদী যুবককে পিটিয়ে তার ঘরবাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বালুন্ডা গ্রামের দক্ষিণ পাড়ায়। অভিযোগে জানা গেছে, উপজেলার বালুন্ডা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রুবেল হোসেন(২৪) দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে। ওই গ্রামের উঠতি বয়সী ছেলেরা মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ে। এর জের ধরে বালুন্ডা গ্রামের আনছার আলী পুটের ছেলে মফিজুর রহমান((২৮) বৃহস্পতিবার দুপুরে রুবেলকে মাদক বিক্রি করতে নিষেধ করে। এ সময় মাদক বিক্রেতা রুবেলের নেতৃত্বে বালুন্ডা গ্রামের কালামের ছেলে রানা হোসেন(২৮), আব্দুর রাজ্জাকের ছেলে ইব্রাহীম(১৯), মহিদুলের ছেলে কাউয়ুম(১৮) সহ ৫/৭জন মফিজুরের বাড়িতে হামলা করে। এ সময় মফিজুর আহত অবস্থায় বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ সময় রুবেল ও তার দলবল মফিজুরের ঘরের টিন ও টালি ভাঙচুর করে। রুবেলের বিরুদ্ধে অনেকের অভিযোগ, সে তার মুদি দোকানে বসে অল্প বয়সী ছেলেদের কাছে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা বিক্রি করে। এ ব্যাপারে রুবেল মাদক বিক্রির কথা অস্বীকার করে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ভাগ