শরণখোলায় বিরল ‘বার্কিং ডিয়ার’ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ শরণখোলায় সুন্দরবনের বার্কিং ডিয়ার নামের বিরল প্রজাতির একটি হরিণ উদ্ধার করেছে জেলেরা। বুধবার সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী বন এলাকা থেকে বলেশ্বর নদী সাঁতরিয়ে লোকালয়ে যাচ্ছিলো হরিনটি। এ সময় পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের জেলে দুলাল হোসেন নদী থেকে হরিনটি উদ্ধার করেন। এদিন সন্ধ্যায় রেঞ্জ অফিসের সামনে হরিনটি অবমুক্ত করেন রেঞ্জ কর্মকর্তা জয়নুল আবেদীন। বিগত ৫০ বছরেও এমন প্রজাতির হরিন সুন্দরবনে দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। বনরীদের ধারণা বার্কিং ডিয়ার নামের হরিনটি বাঘের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে থাকতে পারে।

ভাগ