মোংলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদক বহিষ্কার

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ করোনাভাইরাসে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা দেবার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে মোংলায় দুই শ্রমিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় শ্রমিক লীগের মোংলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এ এইচ মিলন শিকারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় শ্রমিক লীগের মোংলা আঞ্চলিক শাখার অন্তভর্ূুক্ত নির্মাণ শ্রমিকদের ট্রেড ইউনিয়ন মোংলা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা এনে দেবেন। এই কথা বলে শ্রমিক প্রতি ১শ থেকে দেড় শ’ টাকা করে চাঁদা তোলেন। এ ব্যাপারে বিভিন্ন অভিযোগ গণমাধ্যমে প্রচার হলে তদন্ত করে ঘটনার সত্যতা মেলায় এ দু’নেতাকে জাতীয় শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়

ভাগ