মোংলায় বিএনপি নেতা ড. ফরিদের খাদ্যসামগ্রী বিতরণ

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ করোনায় খাদ্য সংকটে পড়া মোংলার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার সকালে মোংলা পৌর শহরের মামার ঘাট এলাকায় দরিদ্র পথচারীদের মাঝে ও পৌর এলাকার ৯টি ওয়ার্ডের অসহায় মানুষের ঘরে ঘরে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। মোংলা পৌর এলাকার ১৬১ টি পরিবার ও উপজেলার ৬টি ইউনিয়নের ৫৭৫টি পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা দিয়েছেন বিএনপি নেতা শেখ ফরিদ।

ভাগ