শরণখোলায় ১০ কেজি হরিণের মাংশ উদ্ধার

শরণখোলা সংবাদদাতা॥ বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মাঠ থেকে ১০ কেজি হরিনের মাংশ উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বসুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা সামসুল হক পরিত্যক্ত অবস্থায় থাকা এ মাংশ উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বনবিভাগ। স্থানীয় টাইগার টিমের প্রতিনিধি আলম হাওলাদার জানান, স্থানীয় হরিন চোরা শিকারীরা করোনা দূর্যোগের সুযোগে হরিন শিকার করছে। শরণখোলা স্টেশন কর্মকর্তা শামসুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাছের ককশিটে থাকা হরিণের মাংশ উদ্ধার করেন। জড়িতদের কাউকে চিহ্নিত করা যায়নি।

ভাগ