বাগেরহাট অফিস ॥ বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। বৃহস্পতিবার সকালে বাগেরহাট শহরের সরুই এলাকায় দলীয় কার্যালয় থেকে খাদ্যসামগ্রী বিতরণ কাজ শুরু করা হয়। করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষ খাদ্য সহায়তা পেয়ে খুশি।এম এ সালাম বলেন, করোনা পরিস্থিতিতে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। আর্থিক সংকটে রয়েছে পরিবারগুলো। এ অবস্থায় নিজ উদ্যোগে ৫হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলাম। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।





