মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার দারিয়াপুর গ্রামের বিএনপি কর্মি ইন্তাজুল ইসলাম ২০১৩ সালের আন্দোলনে নিহত হয়। পরিবারের একজন কর্মক্ষম মানুষ হারিয়ে দিশেহারা পরিবার। সম্প্রতি করোনা ভাইরাস এর কারণে সেই পরিবারের মাঝে গত বৃহস্পতিবার বিকালে মহেশপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান রনি চাল ,ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেন ও পরিবারের সদস্যদের খোজ খবর নেন। এ সময় তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী তুলে দেন নিহত ইন্তাজুল ইসলামের মায়ের হাতে।





