প্রতিবন্ধী ভাতা খোয়ালেন বৃদ্ধ

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় পকেটমারের কবলে পড়ে এক বৃদ্ধ প্রতিবন্ধীর সাড়ে ৪ হাজার টাকা খোয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঝিকরগাছা সোনালী ব্যাংকে। সূত্র জানায়, আব্দুস সামাদ খাঁ (৯০) সোনালী ব্যাংক থেকে প্রতিবন্ধী ভাতার টাকা তুলে সিঁড়ি দিয়ে নামছিলেন। এসময় ভিড়ের মধ্যে তার পকেট থেকে কে বা কারা ওই টাকা নিয়ে নেয়। বিষয়টি জানার পর বৃদ্ধ লোকটি অসুস্থ হয়ে পড়েন। প্রতিবন্ধী আব্দুস সামাদের মেয়ে রিনা খাতুন জানান, প্রতিবন্ধী ভাতার টাকা দিয়েই তাদের সংসার চলে। টাকা খোয়া যাওয়ায় সামনে রমজানে অনাহারে কাটাতে হবে।

ভাগ