তালায় ধান কাটা উৎসবের উদ্বোধন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা তালা উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ক্যাম্পেইন হারভেস্টার মেশিন দিয়ে আনুষ্ঠানিকভাবে ইরি-বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শিবপুর মাঠে এই উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা খামারবাড়ির ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. নুরুল ইসলাম। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা খামারবাড়ির অতিরিক্ত পরিচালক মো. জসিম উদ্দীন, সাতক্ষীরা কৃষি প্রকৌশলী ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদ পারভীন পাঁপড়ী, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, ইকোকেপন লিমিটেড যশোরের টেরিটরি ম্যানেজার মো. আশিকুর রহমান, ইসাভেচিং ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন, টেরিটরি অফিসার মো. ফারুখ আহমেদ, কৃষক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

ভাগ