স্টাফ রিপোর্টর ,কেশবপুর (যশোর) ॥ কেশবপুরের পাঁজিয়া গ্রামের যাত্রাশিল্পী পরমেশ ভঞ্জ (৮২) মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন । পাঁজিয়া ধলায় তলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাবেক চেয়ারম্যান ইন্তাজ আলী গাজী, ইয়ার মাহমুদ, নিজামউদ্দীন, কেশবপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জয়দেব চক্রবর্তী প্রমুখ।





